১৪ জানুয়ারী, ২০২৩ ১২:১০ পিএম

বিশ্ব ইজতেমায় র‍্যাবের জরুরি চিকিৎসা কেন্দ্র

বিশ্ব ইজতেমায় র‍্যাবের জরুরি চিকিৎসা কেন্দ্র
চিকিৎসা কেন্দ্রে ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রকার ওষুধ সরবরাহ করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ইজতেমার নিরাপত্তার পাশাপাশি মানবিক দিকগুলো বিবেচনা করে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসা কেন্দ্রে ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রকার ওষুধ সরবরাহ করা হবে। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবাসহ গুরুতর রোগীদের চিকিৎসার জন্য পোর্টেবল অক্সিজেন, নেবুলাইজেশন ও অন্যান্য চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে সার্বক্ষণিক র‌্যাবের অ্যাম্বুলেন্স সার্ভিস ইজতেমা এলাকায় চিকিৎসা কেন্দ্রে প্রস্তুত রয়েছে। এ ছাড়াও ইজতেমায় আসা মুসল্লিদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে। ইজতেমায় আসা মুসল্লিদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য ইজতেমায় স্থাপিত মেডিকেল সেন্টারের মোবাইল নম্বরে ০১৭৭৭৭২০০৪৫ যোগাযোগ করা জন্য অনুরোধ করা হলো।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক