ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে স্বাভাবিকভাবে ৬ শিশু প্রসব
মেডিভেয়েস রিপোর্ট: শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারি'র মাধ্যমে পাঁচ শিশু জন্মগ্রহণ করেছে। মা ও শিশু প্রত্যেকেই সুস্থ রয়েছে। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্সটির ‘জন্ম মানেই উৎসব’ প্রোগ্রামের অংশ হিসেবে কার্যালয়ের পক্ষ থেকে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া প্রত্যেক শিশুকে উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই কৃতিত্ব ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত সকল কনসালট্যান্ট, ওটি টিম, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের। অল্প সময়ের মধ্যে তারা ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দুর্গম ও দূরবর্তী আরশিনগর ইউনিয়নের মোল্লার হাট থেকে আসা অসহায় এবং জরুরি রোগীর জন্য অতি দ্রুত সিজারের ব্যবস্থা করে সেকেন্ডারি পর্যায়ের সেবা নিশ্চিত করেন।