১৪ জানুয়ারী, ২০২৩ ১১:৪৮ এএম

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২৫১, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের বায়ুদূষণের তালিকায় ঢাকা আবারও প্রথম স্থানে উঠে এসেছে। আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২৫১, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

এ তালিকায় ২২৬ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি; ১৬৬ স্কোর নিয়ে তৃতীয় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। এরপর চতুর্থ স্থানে থাকা বসনিয়ার রাজধানী সারায়েভো এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের রাজধানী লাহোরের স্কোর ১৫৯। ষষ্ঠ স্থানের ইরাকের রাজধানী বাগদারের স্কোর ১৫৮।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক