১০ জানুয়ারী, ২০২৩ ০৬:৩৮ পিএম

দেড়মাসে ঠাণ্ডাজনিত রোগে শিশুসহ ৭৬ জনের মৃত্যু

দেড়মাসে ঠাণ্ডাজনিত রোগে শিশুসহ ৭৬ জনের মৃত্যু
চলতি শীত মৌসুমে সারাদেশে ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ৭৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ৫২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত দেড়মাসে ঠাণ্ডাজনিত রোগে শিশুসহ ৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি শীত মৌসুমে সারাদেশে ঠাণ্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ৭৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ৫২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে।

এতে আরও বলা হয়, ১৪ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৪৯ হাজার ৫৬ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৩ জন মারা গেছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৬ হাজার ৯৬৫ জন। মারা গেছেন তিনজন।

ডায়রিয়ায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই লাখ ২৮ হাজার ৫২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে ১৪ নভেম্বর থেকে ৮ জানুয়ারি সময়ের মধ্যে কেউ মারা যাননি। চট্টগ্রাম বিভাগে এ সময়ে ডায়রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আর বিভাগটিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৮৬ জন।

এছাড়া ময়মনসিংহ বিভাগে ১২ হাজার ৬৯৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৫ জন, রংপুরে আট হাজার ৪০৫ জন, খুলনায় ১৬ হাজার ৬০৫ জন, বরিশালে ১০ হাজার ৩৭৬ জন ও সিলেট বিভাগে ছয় হাজার ৯৬৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে শ্বাসতন্ত্রের সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী চট্টগ্রামে। এ বিভাগে ১৪ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১৮ হাজার রোগী এ রোগে ভুগছেন। এছাড়া ঢাকা বিভাগে (মহানগর ব্যতীত) ১১ হাজার ৩৬২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহে তিন হাজার ৫৮২ জন, রাজশাহীতে এক হাজার ৮৩৬ জন, রংপুরে এক হাজার ৪৭২ জন, খুলনায় ছয় হাজার ৬১৭ জন, বরিশালে তিন হাজার ৩২১ জন ও সিলেট বিভাগে দুই হাজার ৮৬৬ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

শ্বাসতন্ত্রের সংক্রমণে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রামের বাসিন্দা। এ বিভাগে মারা গেছেন ৪৯ জন। এছাড়া ময়মনসিংহে ২০ জন, খুলনায় দুজন ও বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে শ্বাসতন্ত্রের সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক