আমেরিকায় স্বাস্থ্যসেবা সরকার দেয় না, বাংলাদেশে অর্ধেক সরকার দেয়: মন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমেরিকাতে কোনো স্বাস্থ্যসেবা সরকার দেয় না, একটি কেন্দ্রও নেই যেখানে সরকারি স্বাস্থ্যসেবা রয়েছে; সব বেসরকারিভাবে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার কি করে? জনগণ যে সেবা নেয়, তা ইন্সুরেন্সের আওতায়। টাকা ইন্সুরেন্সের মাধ্যমে পেয়ে থাকে, সেখানে হয়তো সরকারের কিছু অর্থায়ন থাকতে পারে। সে বিবেচনায় বাংলাদেশে অর্ধেক সেবা সরকার দেয়, আর অর্ধেক সেবা বেসরকারি খাত।’
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার চায় ব্যবসা-বাণিজ্য বেসরকারি খাত করুক, ব্যবসা-বাণিজ্য থেকে সরকার যত দূরে থাকবে তত ভালো হবে। পলিসি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকার হলেই বেশি ভালো হয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বেসরকারি ওষুধ শিল্প খুবই ভালো, এটা স্বীকার করতেই হবে। বিশ্বমানের ওষুধ তৈরি করে। প্রায় ১৫০টি দেশে ওষুধ রপ্তানি করা হয়।’
জাহিদ মালেক বলেন, ‘সরকার ওষুধের মান নিয়ন্ত্রণ করতে পারলে ভালো। ওষুধের কাঁচামাল এখনও বাংলাদেশে তৈরি হয়নি, অন্যান্য দেশ থেকে নিয়ে আসতে হয়; বেশি ভাগ ভারত বা চীন থেকে নিয়ে আসা হয়। ওষুধের কাঁচামাল তৈরি করা জন্য এখানে একটি পার্কও তৈরি করা হচ্ছে, এখনও কাজ শুরু হয়নি।’
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৮ এপ্রিল, ২০২৬
-
০৭ মার্চ, ২০২৬
ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের ইফতারে নেতৃবৃন্দ
জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছাতে সকল চিকিৎসকের যোগ্যতার প্রতিফলন জরুরি
-
০২ মার্চ, ২০২৬
বিএইচআরএফের ইফতারে স্বাস্থ্য ব্যবস্থাপক ও চিকিৎসক নেতারা
‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ায় গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি’