মুগদা মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজ
মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।
‘জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, এরআগে ডা. মোস্তাফিজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এএইচ
-
০১ জুন, ২০২৬
-
১০ এপ্রিল, ২০২৬
-
৩১ মার্চ, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
০৯ জানুয়ারী, ২০২৬
-
০১ জুলাই, ২০২৫
-
১৬ মে, ২০২৫
-
২৪ এপ্রিল, ২০২৫
প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারিতে প্রেরণ
মুগদা মেডিকেলে আটক ২২ দালাল কারাগারে
-
০৮ অক্টোবর, ২০২৪