ঢামেকের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) উপাধ্যক্ষ হিসেবে নিয়োগের আদেশ পেলেন বিশিষ্ট নিওনেটাল সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলু।
মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই আদেশের মাত্র ৩ দিন আগে (১ জানুয়ারি) অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলুকে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলু উপধ্যক্ষ হিসেবে যোগদান করায় আনন্দ ভাসছে ঢামেক। সহকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন।
ঢামেকের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা লিমা ফেসবুক পোস্টে বলেন, ‘প্রতি বছর ঢাকা মেডিকেল কলেজে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা কিছু অত্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তি হয়। এদের বেশিরভাগই আসে ঢাকার বাহির থেকে। ফলে হুট করে প্রাইভেট টিউশন ম্যানেজ করে পড়াশুনা করাটা ভীষণ কঠিন হয়ে পড়ে। এটা সবারই জানা, মেডিকেলে পড়াশুনা করা কতটা ব্যয়বহুল। তার উপরে খাওয়া ও অন্যান্য দৈনন্দিন খরচ যেন বোঝার উপর শাকের আঁটি। এই বিষয়টি অনুধাবন করেন আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবান্ধব, মানবতাবাদী শিক্ষক অধ্যাপক আব্দুল হানিফ টাবলু স্যার। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা যেন পুরোটা এমবিবিএস কোর্স মসৃণভাবে পার করতে পারেন, সেজন্য তিনি গঠন করেছেন ‘Students Welfare Fund’। যেখানে বিভিন্ন সংস্থা, ব্যক্তি, ডিএমসি এলামনাই সাধ্যমত ফান্ডিং করেন। এসব কিছুর কৃতিত্ব টাবলু স্যারের। কারণ, তিনিই সকল প্রকার যোগাযোগ করে ফান্ড ম্যানেজ করার গুরু দায়িত্ব পালন করেন।’
ডা. নুসরাত আরও বলেন, ‘দুইদিন আগে মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে স্যারের বদলি অর্ডার হলে, একদিকে যেমন খুশি হই, অন্যদিকে স্যারের পদধ্বনি আর পাওয়া যাবেনা ডিএমসিতে-এই ভেবে খুব কষ্ট পাই। অবশেষে আজ ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে স্যারের অর্ডার দেখে আশ্বস্ত হই।’
প্রসঙ্গত, এর আগে ডা. আব্দুল হানিফ টাবলু ঢাকা মেডিকেল কলেজের নিওনেটাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এএইচ
-
০৫ মে, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষের কাছে স্মারকলিপিতে ঢামেক শিক্ষার্থীরা
অধ্যাপক শহীদ আকনের বদলি রোগীসেবা ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী
-
১২ এপ্রিল, ২০২৬
-
৩১ মার্চ, ২০২৬