০৩ জানুয়ারী, ২০২৩ ০৮:০৩ পিএম

পেশাদারিত্বে হু'জ হু বাংলাদেশ পুরস্কারে ভূষিত বিএসএমএমইউ ভিসি

পেশাদারিত্বে হু'জ হু বাংলাদেশ পুরস্কারে ভূষিত বিএসএমএমইউ ভিসি
২০১৬, ২০১৮, ২০২০ এবং ২০২২ সালের জন্য ৪৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এ পুরস্কারে ভূষিত করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে পেশা দারিত্বের জন্য হু'জ হু পুরস্কার-২০২২ এ ভূষিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর সেরাটন হোটেলে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ভূষিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

২০১৬, ২০১৮, ২০২০ এবং ২০২২ সালের জন্য ৪৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এ পুরস্কারে ভূষিত করা হয়।

নিষ্ঠাবান পেশা দারিত্বের জন্য ২০২২ সালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে এই হু'জ হু পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত