অচিরেই বিএসএমএমইউতে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়: ভিসি
মেডিভয়েস রিপোর্ট: অচিরেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উৎযাপন পরিষদ আয়োজিত ইউজিসি অধ্যাপক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় ভিসি শারফুদ্দিন আহমেদের মায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষ মারা গেলে ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে দোয়া করতে হয়। আমার মায়ের জন্য আপনারা দোয়া করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত তাদের যৌক্তিক দাবি প্রার্থনার জন্য উপাসনালয় সুবিধাজনক জায়গায় প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে আমরা উপাসনালয় প্রতিষ্ঠার জন্য জায়গা দেখার কাজ শেষ করেছি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগানোর জন্য। আমি তাদের মেধা কাজে লাগানোর জন্য ইমেরিটাস অধ্যাপক পদ তৈরি করে একজনকে এনেছি। এখানে উপস্থিত ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী আমাদের সঙ্গে কাজ করছেন। নিয়মিত ক্লাস করেছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে সহযোগিতা করছেন। বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিচ্ছেন।
অনুষ্ঠানে ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমার প্রাণ। এ বিশ্ববিদ্যালয় আমার আত্মার সঙ্গে লেগে আছে। আমি এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে সব সময় সম্মানিত করে এসেছে। আমি চাই এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে।
তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে সনাতন ধর্মাবলম্বীদের নিরাময় ও আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠার দাবি করে আসছি। আশা করি বর্তমান অসাম্প্রদায়িক ভিসি সেটি প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫