১৪ ডিসেম্বর, ২০২২ ১১:২১ এএম

বিএসএমএমইউয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিএসএমএমইউয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন।

মেডিভয়েস রিপোর্ট: নানান কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, সাড়ে ৭টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও ৯টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজকার, আলবদর ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তবে যে লক্ষ্য নিয়ে ষড়যন্ত্রকারীরা বুদ্ধিজীবীদের হত্যা করে সে লক্ষ্য পূরণ হয়নি। কারণ বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বর্তমানেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে অবশ্যই শক্তিশালী করতে সকলকে কাজ করে যেতে হবে।

কর্মসূচিতে বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত