১৩ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৯ পিএম

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আনিস গ্রেপ্তার

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আনিস গ্রেপ্তার
চলতি বছরের ২৩ অক্টোবর ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আনিসুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে দুদক।

মেডিভয়েস রিপোর্ট: তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তেজগাঁওয়ে নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ।

দুদকের তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।

চলতি বছরের ২৩ অক্টোবর ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আনিসুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে দুদক।

মামলার আসামিরা হলেন__ তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী/ক্যাশ মো. আনিসুর রহমান, এম জাহান ট্রেডার্সের মালিক মো. মহসীন আলী ও গ্রিন ট্রেডার্সের মালিক মো. মাহফুজ হুদা সৈকত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক