১১ ডিসেম্বর, ২০২২ ০৮:০২ পিএম

শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ স্থাপনে সভা অনুষ্ঠিত

শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ স্থাপনে সভা অনুষ্ঠিত
ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা হলো খুব দ্রুত প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করে ছাত্র-ছাত্রীর ভর্তি শুরু করা।

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের যন্ত্রপাতির তালিকা নির্ধারণ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে উক্ত কমিটির জরুরি সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের কার্যক্রম প্রায় এক দশকের মতো হয়ে গেছে। এটা আগের প্রকল্প হলেও এর কার্যক্রম একটু ধীরগতির। সেটাকে গতিশীল করার লক্ষ্যে আজকের সভাটি অনুষ্ঠিত হয়।

এই প্রকল্পের আওতায় নির্মাণাধীন কলেজটি আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীর ভর্তির লক্ষ্যে নির্ধারিত সকল কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার পাশাপাশি প্রকল্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। একই সঙ্গে বর্ণিত ডেন্টাল কলেজের জন্য প্রকল্পের আওতায় সংস্কারকৃত প্রয়োজনীয় আসবাবপত্র, যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন এই প্রক্রিয়া ছাত্র-ছাত্রীর ভর্তির পূর্বে শেষ করতে হবে।

এই বিষয় দুইটিকে সামনে রেখে সার্বিক গতিশীল করার জন্য সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়গুলো পর্যালোচনা করে আরডিপিপি (২য় সংশোধনী) প্রণয়ন এবং যন্ত্রপাতির তালিকা নির্ধারণের লক্ষ্যে মতামত প্রদান করা হয়। এই মতামতের মধ্য দিয়ে সভার সমাপ্তি টানা হয়।

জানতে চাইলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে বলেন, প্রকল্পটির মেয়াদ ইতিমধ্যে বেশ কয়েকবার বৃদ্ধি করা হয়েছে। এটা প্রথমে ২০১৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এরপর ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। আবার সংশোধিত মেয়াদ ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। পরে আবার ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। সর্বশেষ ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক একই রকম। সেটা হলো খুব দ্রুত এই প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করে ছাত্র-ছাত্রীর ভর্তি শুরু করা। সেই লক্ষ্যে প্রকল্পের অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ছাত্র-ছাত্রীসহ শিক্ষাকার্যক্রম শুরু করার লক্ষ্যে আসবাবপত্র, যন্ত্রপাতির বিষয়ের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ জনবলের প্রধান বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল এডুকেশন) ডা. এ এফ এম শহিদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (এমএন্ডএইচএমডি) লাইন ডিরেক্টর ডা. মোশাররফ হোসেন খন্দকার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ডেন্টাল এডুকেশন) ডা. শরীফ হাসান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের (পরিকল্পনা ও গবেষণা) মেডিকেল অফিসার ডা. যারাফাত যাবিন, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ডা. বাশার দেওয়ান, স্বাস্থ্য সেবা বিভাগের (স্বাস্থ্য-১) উপসচিব, পরিকল্পনা ও গবেষণার ডিপিপি কনসাল্টেন্ট জনাব সাজেদুল হাসান এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষনা) ডা. আফরিনা মাহমুদ।

এর আগে বৃস্পতিবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. আফরিনা মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক