ক্যান্সার সচেতনতায় হাজার হাজার নারী-পুরুষের ফটোশুট
মেডিভয়েস ডেস্ক: ত্বকের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে হাজার হাজার নারী-পুরুষ নগ্ন হয়ে ছবি তুলেছেন।
স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) সচেতনতামূলক এ ফটোশুট করা হয়। এতে প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসবী অংশ নেয়। ছবি তোলেন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফিক শিল্পী স্পেন্সার টিউনিক। বিভিন্ন ইস্যুতে ব্যাপক আকারে নগ্ন ফটোশুট করার জন্য পরিচিত টিউনিক।
ফটোশুটে সহযোগিতা করে নগ্ন শিল্প ইনস্টলেশনে নিউইয়র্ক ভিত্তিক শিল্পীরা ও একটি দাতব্য সংস্থা। মেলানোমা ক্যান্সার অস্ট্রেলিয়ায় চতুর্থ সর্বোচ্চ।
ফটোশুটের বিষয়ে টিউনিক বলেন, 'ত্বকের পরীক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি সুযোগ আছে এবং এখানে এসে আমার শিল্প তৈরি করতে ও শুধুমাত্র শরীর এবং সুরক্ষা উদযাপন করতে পেরেছি বলে আমি সম্মানিত।’
ফেডারেল সরকার অনুমান করে যে, এই বছর অস্ট্রেলিয়ায় ত্বকের ক্যান্সারের ১৭ হাজার ৭৫৬টি নতুন কেস ধরা পড়বে এবং এক হাজার ২৮১ জন অস্ট্রেলিয়ান এই রোগে মারা যেতে পারেন।
ফটোশুটে অংশগ্রহণকারী রবিন লিন্ডনার নামের একজন বলেন, ‘আমি মনে মনে আতঙ্কিত ছিলাম। কিন্তু এটি দুর্দান্ত ছিলো। প্রত্যেকে সত্যিই শ্রদ্ধাশীল ছিলেন। এটি সত্যিই মজার অনুভূতি।'
সূত্র- রয়টার্স
-
১১ জুন, ২০২৬
-
২৫ অগাস্ট, ২০২৫
-
৩০ জুন, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫