করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যাননি: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সরকার ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্যসেবা খাতে কর্মরত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে সাত হাজার কোটি টাকা। করোনার পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যাননি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।
-
১৪ মার্চ, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৩
-
২৬ জুলাই, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
০২ জানুয়ারী, ২০২৩
-
০৮ নভেম্বর, ২০২২