০৯ নভেম্বর, ২০২২ ১০:১১ এএম

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি পুনর্নির্ধারণ

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি পুনর্নির্ধারণ
‘এনএসআই (NSI) পরীক্ষার ফি ৩০০, আইজিজি এন্ড আইজিএম (IgG & IgM) পরীক্ষার ফি ৩০০ ও সিবিসি ( cbc) পরীক্ষার ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের মৌখিক নির্দেশনায় এই ফি নির্ধারণ করা হয়।

সোমবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ভারপ্রাপ্ত পরিচালক ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এনএসআই (NSI) পরীক্ষার ফি ৩০০, আইজিজি এন্ড আইজিএম (IgG & IgM) পরীক্ষার ফি ৩০০ ও সিবিসি ( cbc) পরীক্ষার ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি ঘটায় মানবিক কারণে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  সকল বেসরকারি হাসপাতাল/  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্য আদায় হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নোটিস দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত