০৩ নভেম্বর, ২০২২ ০৪:২১ পিএম

স্বাস্থ্যখাতের উন্নয়নে কোরিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক

স্বাস্থ্যখাতের উন্নয়নে কোরিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক
স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের হাসপাতালগুলোকে আধুনিক ও উন্নতমানের করতে কোরিয়া সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কোরিয়ায় বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী প্রেরণে আগ্রহ দেখান।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতের উন্নয়নে কোরিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর অফিসে এ দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কোরিয়ান জাতীয় সংসদের সদস্য মিজ জুং চু সু, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।

বৈঠকে কোরিয়ান সাংসদ মিজ জং চু সু করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের হাসপাতালগুলোতে অধিক সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা দানের অভিজ্ঞতা কোরিয়ায় কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের জাহিদ মালেক কোরিয়ায় বর্তমানে বাংলাদেশের বহু মানুষ কর্মরত রয়েছেন এবং তারা সেখানে সুনামের সাথে বসবাস করছেন বলে উল্লেখ করেন। তিনি কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলেও উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের হাসপাতালগুলোকে আধুনিক ও উন্নতমানের করতে কোরিয়া সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কোরিয়ায় বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী প্রেরণে আগ্রহ দেখান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক