চাকরিতে স্থায়ী হলেন মিডওয়াইফারির ১৩৬ সিনিয়র স্টাফ নার্স
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত ১৩৬ সিনিয়র স্টাফ নার্সের চাকরি স্থায়ী করলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত মহাপরিচালক (অতিরিক্ত) রাশেদা আকতার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণ নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করেন। এক্ষুণে সিনিয়র স্টাফ নার্স পদে তাদের চাকরিকাল দুই বছরের অধিক এবং চাকরিকাল সন্তোষজনক হওয়ায় চাকরিতে প্রবেশের তারিখ হতে তাদের চাকরি স্থায়ীকরণ করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘এ আদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১১/০১/২০১৮ খ্রিঃ তারিখের ৪৫.১৫৮.০১১.০০.০০.০১৬.২০১৭-১৯ সংখ্যক স্মারকের প্রেক্ষিতে জারী করা হলো।’
-
০১ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ জুলাই, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৫
-
০২ জানুয়ারী, ২০২৫
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
অনুপস্থিত ১৬ নার্সকে উপস্থিত দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ
-
১৩ নভেম্বর, ২০২৪
-
০৮ অক্টোবর, ২০২৪