২৭ অক্টোবর, ২০২২ ০৫:২৩ পিএম

গবেষণায় ‘ভাইস চ্যান্সেলর’ এ্যাওয়ার্ড পেলেন ডা. স্বপ্নীল

গবেষণায় ‘ভাইস চ্যান্সেলর’ এ্যাওয়ার্ড পেলেন ডা. স্বপ্নীল
পুরস্কার নিচ্ছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসে গবেষণায় ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পদক পেয়েছেন প্রতিষ্ঠানটির ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয় তাঁকে। এ বছর অধ্যাপক স্বপ্নীল ছাড়াও আরও ১৫ জনকে উন্নতমানের গবেষণার এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, বাংলাদেম মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক