২৭ অক্টোবর, ২০২২ ০৩:৩৬ পিএম

পদ্মা সেতুর প্রভাবে এক থেকে দেড় হাজার রোগী বৃদ্ধি পেয়েছে: বিএসএমএমইউ ভিসি

পদ্মা সেতুর প্রভাবে এক থেকে দেড় হাজার রোগী বৃদ্ধি পেয়েছে: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: পদ্মা সেতুর প্রভাবে রাজধানীর বঙ্গবঙ্গু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক হাজার থেকে দেড় রোগী বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন সারাদেশ থেকে দিনে ৯ হাজারের বেশি আউটডোরে রোগী আসে। পদ্মা সেতুর একটা প্রভাব আমরা পেয়েছি। সকাল বেলা চিকিৎসা নিয়ে বিকেলে চলে যায়। যা আগে তুলনায় এক থেকে দেড় হাজার রোগী বৃদ্ধি পেয়েছে। এসব রোগীদের সেবা দিতে আমার উপর চাপ হয়। এক্ষেত্রে আরও জনশক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৪ বছরে মাত্র একজন এখান থেকে পিএইচপি পেয়েছে, তা এই বছরই পেয়েছে। আরও ২৪ জনকে অর্ন্তভুক্ত করা হয়েছে। তাদের জন্য ফান্ড আনার চেষ্টা চলছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক