২২ অক্টোবর, ২০২২ ০২:৩২ পিএম
ফের কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা
হামলা-ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইন্টার্ন চিকিৎসকদের।
মেডিভয়েস রিপোর্ট: রাবি শিক্ষার্থীর মৃত্যুর জেরে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে ফের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আজ শনিবার (২২ অক্টোবর) ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আগামী ৭২ ধর্মঘট ও কর্মবিরতি চলবে।’
তিনি আরও বলেন, ‘এর আগে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু দাবি মানা হয়নি। এজন্য ফের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত