১৭ অক্টোবর, ২০২২ ০৯:৫৫ এএম

বিশ্ব ট্রমা দিবসে নানা আয়োজন

বিশ্ব ট্রমা দিবসে নানা আয়োজন
বিশ্ব ট্রমা দিবস আজ।

মেডিভয়েস রিপোর্ট: আজ রোববার (১৭ অক্টোবর) বিশ্ব ট্রমা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। সাধারণত সড়ক দুর্ঘটনা, সহিংসতা ও নির্যাতনের শারীরিক ও মানসিক বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য এ দিবসটি পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ দিবসটি পালন করা হয়না। কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দিবসটি।

প্রতি বছর ট্রমা বা দুর্ঘটনার ফলে পৃথিবীতে অনেক মানুষের মৃত্যু ঘটে। এছাড়াও সারা জীবনের জন্য শারীরিক বা মানসিক কারণে অক্ষমও হয়ে যান অনেকে। ট্রমা জনিত দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য সতর্কতামূলক পদ্ধতি গ্রহণ করা দরকার। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয় এবং আহত হয় পাঁচ কোটির বেশি মানুষ। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনা প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। যত মানুষ নিহত হয়, তার চেয়ে তিনগুণ বেশি মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়; ১০ গুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ৩০ গুণ মানুষকে চিকিৎসা নিতে হয়।

জাতীয় অপরাধ-সংক্রান্ত রেকর্ড বু্যরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী ২০১৫ সালে প্রায় চার লাখ ১৩ হাজার ৪৫৭ জন শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। ট্রমার কারণে রোগের হার এখন আতঙ্কজনকভাবে বাড়ছে। এতে শুধু অসুস্থতা ও মৃতু্যর হার বাড়ছে তা নয়, বরং সড়ক দুর্ঘটনায় তরুণদের মৃতু্যর কারণে জাতীয় উৎপাদনে বিপর্যয় আনছে।

তাই দুর্ঘটনার পর শারীরিক ট্রমা বা অন্য কোনো বড় ধাক্কায় মানসিকভাবে ট্রমার শিকার হলে যত্ন নেওয়া খুব জরুরি। এসব চিন্তা করে প্রতিবছরের মতো এবারও সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক