১৬ অক্টোবর, ২০২২ ১১:৩৭ এএম

গ্রামে যাওয়ার পথে ডাকাতের কবলে বিএসএমএমইউ’র প্রো-ভিসি

গ্রামে যাওয়ার পথে ডাকাতের কবলে বিএসএমএমইউ’র প্রো-ভিসি
অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমদ।

মেডিভয়েস রিপোর্ট: গ্রামের বাড়িতে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েছেন সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভিসি (প্রশাসন) ও সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমদ। আজ রোববার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রাইভেট গাড়িতে ঢাকা থেকে সস্ত্রীক নিজ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওয়ানা দেন তিনি। রাত প্রায় সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ড ও কামাইছড়া এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে ২৫-৩০ জনের একদল মুখোশধারী ডাকাতের কবলে পড়েন তিনি। এ সময় অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমদ ও তাঁর স্ত্রী ইয়াছমিন আক্তারের কাছ থেকে তাদের ব্যবহৃত মুঠোফোন, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় জরুরি কাগজপত্র রাখা ব্যাগ লুট করে।

জানা গেছে, অধ্যাপক ছয়েফ উদ্দিন প্রতি মাসে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের গ্রামের বাড়িতে একবার যান। সেইসাথে গরিব ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ দেন তিনি।

জানতে চাইলে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন বলেন, রাস্তায় গাছ ফেলে অনেক গাড়ি আটকায় ডাকাতরা। ওইখানে তাঁর গাড়িও ছিল। পরে ঘটনা জানাজানি হলে হাইওয়ে পুলিশের ওসি, বাহুবল থানার ওসি ও হবিগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক