১৬ অক্টোবর, ২০২২ ১০:২৯ এএম

চিকিৎসক-প্রকৌশলীরাও অন্য পেশায় যেতে পারবেন: শিক্ষামন্ত্রী

চিকিৎসক-প্রকৌশলীরাও অন্য পেশায় যেতে পারবেন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক-প্রকৌশলীরাও অন্য পেশায় যেতে পারবেন বলে যুক্তি তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (১৫ অক্টোবর) চাঁদপুর সরকারি কলেজে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পেশাবদলের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন। 

এদিন সরকারি দলের হয়ে বিতর্কে অংশ নেন শিক্ষামন্ত্রী। তার দলে আরও ছিলেন ড. শামীম রাজা ও মাহফুজ মিশো। বিরোধী দলে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান, ডা. আব্দুন নুর তুষার, মোজাম্মেল হক বাবু।

চিকিৎসক বা প্রকৌশলীরা অন্য কোনো পেশায় যেতে পারবে না- প্রতিপক্ষের বক্তা মোজাম্মেল হক বাবুর এমন প্রস্তাবের বিরোধিতা করে শিক্ষামন্ত্রী বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে স্বপ্ন বদলায়। এজন্য মানুষের পথ বদলানোর সুযোগ থাকতে হয়। কাজেই যে অন্য পেশায় যেতে চায় তার সে পেশায় যাওয়ার স্বাধীনতা থাকা উচিত।

শিক্ষামন্ত্রী নিজের বক্তব্যের পক্ষে তিনি আরও বলেন, তুমি রাজনীতিক হতে পারবে, অন্য কিছুও হতে পারবে। রাজনীতিও পেশা। 

এসময় তিনি মঞ্চে থাকা চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্বতে দেখিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আজকে তারা বড় সাংবাদিক, বড় মিডিয়া ব্যক্তিত্ব, তারা দেশের সেলিব্রেটি মানুষ। তাহলে যদি পেশা বদলাতে না পারতেন, তাহলে কি এসব সম্ভব হতো? কাজেই আমরা এই প্রস্তাবনার বিরোধিতা করছি। পেশা বদল করতে না পারা  মানুষের মৌলিক স্বাধীনতা বিরোধী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাঁদপুর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক