১৪ অক্টোবর, ২০২২ ০২:৫০ পিএম

ডিআরইউ সদস্যদের সম্মানে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডিআরইউ সদস্যদের সম্মানে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, চোখ দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাই চোখের পরীক্ষা নিয়মিত করা প্রয়োজন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে চক্ষু এবং ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে সংগঠনটি। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলমান ছিল।  

আজ শুক্রবার (১৪ অক্টোবর) ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়ত এ ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষকে চোখের পরীক্ষা করা উচিত। এতে ব্যক্তি জীবনে যেমন ভালো ফলাফল বয়ে আনে, জাতীয় জীবনে এর ইতিবাচক প্রভাব রয়েছে। চোখ ওঠা, লাল হওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। এগুলোতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরীক্ষা করে দেখতে হবে আসলে চোখের মূল সমস্যাটা কী হয়েছে। আমাদের দেশে প্রতি বছর নতুন করে চোখের ছানি রোগে আক্রান্ত হয় এক লাখ ৮০ হাজার মানুষ। তাই চোখের যত্নের কোনো বিকল্প নেই।’

ডা. শারুফুদ্দিন বলেন, ‘চোখকে ভালোবাসুন। চোখকে ভালো না বাসলে চোখের ক্ষতি হয়ে যেতে পারে। ৪০ বছর হয়ে গেলেই চোখে সমস্যা শুরু হতে পারে। ছোটদেরও এক ধরনের সমস্যা দেখা দেয়।’

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘চোখ দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাই চোখের পরীক্ষা নিয়মিত করা প্রয়োজন। এটাকে অবহেলা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের চোখের যত্ন নেওয়া উচিত। শারীরিক সুস্থতা না থাকলে মানসিক সুস্থতা থাকা যায় না।’ 

ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, সময় মতো চোখের চিকিৎসা নিতে হবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চোখের চিকিৎসা নেওয়া আমাদের অন্যতম একটি কাজ।

লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের নুজহাত সারোয়ার বলেন, আমাদের সংগঠনটি সারাবিশ্বেই কাজ করছে। দেশেও লায়ন্স ক্লাব মানবতা নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। এই ধরনের অনুষ্ঠানে অতীতেও ছিলাম, আগামীতেও পাশে থাকবো।

ডিআরইউর কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকার সদস্যসহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক