বিএসএমএমইউ ভিসির মায়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আব্দুল আহাদ ও ডক্টরস হল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আইয়ুব আলী দোয়া মাহফিল পরিচালনা করেন ।
এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ও তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পবিত্র কোরআন খতম করা হয়।
প্রসঙ্গত, গত রোববার (২অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে ভিসির মা হোসনে আরা বেগম মৃত্যুবরণ করেন। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর চতুর্থ সন্তান।