০৬ অক্টোবর, ২০২২ ০৯:১৯ পিএম

ভারতীয় সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু, ডব্লিউএইচও’র সতর্কতা জারি

ভারতীয় সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু, ডব্লিউএইচও’র সতর্কতা জারি
অভিযুক্ত মাইডেন ফার্মার ওষুধগুলো বাজার থেকে সরাতে সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ভারতীয় মাইডেন ফার্মা কোম্পানির ৪ ধরনের কাশির সিরাপ সেবনে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর অভিযোগের পর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেইসাথে অভিযুক্ত কোম্পানির ওষুধগুলো বাজার থেকে সরাতে সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

তিনি বলেন, ৬৬ শিশুর মৃত্যুর ঘটনা ও কিডনির অসুস্থতার সঙ্গে এই সিরাপগুলোর সম্ভাব্য সংশ্লিষ্টতা রয়েছে। কফ সিরাপগুলো তৈরি করেছে ভারতীয় মাইডেন ফার্মাসিটিক্যালস। কোম্পানিটি সিরাপগুলোর নিরাপত্তা দিয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এতে ‘অগ্রহণযোগ্য’ পরিমাণ ডাইথাইলিন গ্লাইকোল ও ইথিলিন গ্লাইকোল রয়েছে, যা খেলে বিষক্রিয়া হতে পারে।

সতর্ক বার্তা দিয়ে ডব্লিউএইচও জানিয়েছে, সিরাপগুলো সেবনের ফলে গুরুতর অসুস্থ বা মৃত্যু হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। শুধু গাম্বিয়াতে এই ওষুধগুলো চিহ্নিত করা হলেও অনানুষ্ঠানিকভাবে অন্য কোনো দেশ বা অঞ্চলেও এসব সিরাপ সরবরাহ করা হয়ে থাকতে পারে।

চিহ্নিত ৪ টি সিরাপ হচ্ছে প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ। মাইডেন ফার্মার ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এসব ওষুধ স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে রপ্তানি করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও