০৪ অক্টোবর, ২০২২ ০৩:০৬ পিএম
‘ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে লাইসেন্স বাতিল’
জাহিদ মালেক।
মেডিভয়েস রিপোর্ট: অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহাররোধে করণীয় বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আইন অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে, তাহলে আইন অনুযায়ী তার লাইসেন্স বাতিল হবে।
মন্ত্রী বলেন, ঔষধ আইন-২০২২ প্রণয়ন শেষ পর্যায়ে আছে। শিগগিরই অনুমোদনের জন্য সংসদে তোলা হবে। এরপরই অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আইন হবে।
ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এডিস মশার লার্ভা নির্মূলে জনগণের সচেতনার পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নতুন আইন
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
০৪ অক্টোবর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত