জহুরুল ইসলাম নার্সিং কলেজে অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ
মেভিয়েস রিপোর্ট: অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান জহুরুল ইসলাম নার্সিং কলেজ।
প্রতিষ্ঠানটির নিয়োগ কমিটির আহ্ববায়কের বরাত দিয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে- অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক পদে আগ্রহীদের জন্য B.Sc in Nursing, M.Sc in Nursing/MPH এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিটি পদের জন্য BNMC এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম প্রযোজ্য হবে। সবগুলো পদই হবে পূর্ণকালীন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ কমিটির আহ্ববায়ক বরাবর পাঠাতে হবে।
জীবনবৃত্তান্ত পাঠানোর ঠিকানা- ডেল্টা ডাহলিয়া (৯ম তলা), ৩৬, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠানোর ঠিকানা- [email protected] ।
বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।