ক্যাডারভুক্ত হলেন ১৯৮৯ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এক হাজার ৯৮৯ চিকিৎসককে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অন্তর্ভূক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০’ এবং The Bangldesh Civil Service Recruitment Rules, 1981 এর সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ মে ২০২২ তারিখের এসআরও নং-১১৩-আইন/২০২২ এর আলোকে স্বাস্থ্য অধিদফতরের অধীন ১৯৮৯ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত করা হলো।’
জনস্বার্থে জারি করা এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের প্রশাসন ও এমআইএস পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
১৮ ঘন্টা আগে
-
২৪ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬