১২ অগাস্ট, ২০২২ ০৭:৩২ পিএম

বিএসএমএমইউ‘র রেসিডেন্সি কোর্সে ১৫২ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ‘র রেসিডেন্সি কোর্সে ১৫২ চিকিৎসকের যোগদান গৃহীত
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মার্চ ২০২২ শিক্ষাবর্ষে এমডি-এমএস রেসিডেন্সি কোর্স ফেজ-বিতে ১৫২ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ের মার্চ ২০২২ ইং শিক্ষাবর্ষে মেডিসিন, পেডিয়াট্রিকস্ ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-বিতে ভর্তির নিমিত্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারি, বেসরকারি, বিএসএমএমইউ ও সামরিক শিক্ষার্থীবৃন্দের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কোর্সে যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়/ অতিরিক্ত পরিচালক, সকল উপ- রেজিস্ট্রার/ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক/ উপ-পরিচালক (অর্থ ও হিসাব), সহকারী পরিচালক (শিক্ষা) ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক