ডায়াবেটিস রোধ করা গেলে বছরে চারটি পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রিভেনশন অফ ডায়াবেটিস মেলাইটাস (ডায়াবেটিস রোগ প্রতিরোধ) নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের স্মরণ করা হয়।
সিম্পোজিয়ামে উঠে আসে, ডায়াবেটিস একটি বিশ্বব্যাপী সমস্যা। প্রায় ৪৬ কোটির বেশি লোক এ রোগে ভুগেন। আরও প্রায় ৪৬ কোটি লোক প্রি-ডায়াবেটিস রোগে ভুগছেন। বিশ্বে ২০০ মিলিয়ন লোক অর্থাৎ ২০ কোটি লোক এখনো আনডায়াগনোজড হিসেবে রয়ে গেছেন। বাংলাদেশে এ রোগে আক্রান্ত ১ কোটি ৩১ লক্ষ লোক। প্রি ডায়বেটিসে ভুগছেন ১ কোটি ৭০ লক্ষ লোক রয়েছে। অর্থাৎ ৩ কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত।
সিম্পোজিয়ামে প্রধান অতিথির বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসন গবেষণায় আরো অগ্রগতি ও উন্নতি করে ইতিহাস হতে চায়। ইতিমধ্যে এ বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করেছে। করোনার ভ্যাকসিন নিয়ে এন্টিবডি তৈরি হয়েছে কি নাই এসব বিষয়ে গবেষণা চলমান রয়েছে। যৌথভাবে করোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরি করা হয়েছে।’
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউ যদি স্টুল এলকালাইন ফসফেটেজ টেস্টের মাধ্যমে দেশের মানুষের ডায়াবেটিস পরীক্ষা করতে পারে তবে দেশে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে পারবে। এ পরীক্ষার মাধ্যমে মানুষের ডায়াবেটিসের আগাম ও পরবর্তী পর্যায় যদি প্রকাশ করা যায় তবে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। প্রতি বছর দেশে ১ কোটি ৩১ লক্ষ লোকের জন্য ১ লক্ষ কোটি টাকার বেশি খরচ হয়। ডায়াবেটিস রোধ করা গেলে এ টাকা দিয়ে প্রতি বছর দেশে ৪টি পদ্মা সেতু তৈরি করা যাবে।’
সিস্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেকুল ইসলাম। সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর এন্ড্রোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ হাসনাত। এ সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহনিয়া হক।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫