ফিলিপাইনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
মেডিভয়েস রিপোর্ট: ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৩। এ সময় ভূমিকম্পের কেন্দ্রস্থলে ভবনের জানালা ভেঙেছে এবং ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে রাজধানী ম্যানিলায় উঁচু টাওয়ারগুলো কেঁপে উঠেছে৷
বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে লুজোনের প্রধান দ্বীপের পাহাড়ি ও কম জনবহুল প্রদেশ আবরাতে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এএফপি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থলে ভবনের জানালা ভেঙেছে এবং ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে রাজধানী ম্যানিলায় উঁচু টাওয়ারগুলো কেঁপে উঠেছে৷
প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্প উত্তর ফিলিপাইনে কেঁপে ওঠে, এতে অনেক ক্ষতি হয়েছে এবং লোকজন রাজধানী থেকে বিল্ডিং ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পটি আবরা প্রদেশের চারপাশে একটি পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয় । ভূমিকম্পটি ২৫ কিলোমিটার (১৫ মাইল) গভীরতায় স্থানীয় ফল্টে চলাচলের মাধ্যমে শুরু হয়েছিল। এতে ক্ষতি এবং আরও আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, পার্শ্ববর্তী বাঙ্গুয়েড শহরের রাস্তা এবং ভূমিতে ফাটল দেখা দিয়েছে। তবে দোকান বা বাড়িঘরের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি।
পুলিশ প্রধান মেজর নাজারেনো এমিয়া এএফপিকে বলেন, বাঙ্গুয়েডে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
-
০৮ জুন, ২০২৬
সংসদে সমাজ কল্যাণমন্ত্রী
পোশাকশিল্পের পর ওষুধের কাঁচামাল হতে পারে বৈদেশিক মুদ্রার নতুন উৎস
সংসদে সমাজ কল্যাণমন্ত্রী
পোশাকশিল্পের পর ওষুধের কাঁচামাল হতে পারে বৈদেশিক মুদ্রার নতুন উৎস
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল