১৩ জুলাই, ২০২২ ০৮:১৯ পিএম

বন্যায় ১১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৬৪০

বন্যায় ১১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৬৪০
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা ৬৫৯ জন। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৮ জন হয়েছে। পাশাপাশি বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫৯ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪০ জন। 

আজ বুধবার (১৩ জুলাই) দুপুরে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে বুধবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৯ জন। আর মৃত্যু হয়েছে এক জনের। আরটিআইয়ে ( চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার প্রকোপের এই সময়ে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপে কেটেছে ২১ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৬৮ এবং মৃত্যু হয়েছে ৯১ জনের। চর্মরোগে আক্রান্ত এক হাজার ৮৬৬ এবং চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৩০৪ জন। 

এতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ ও সিলেট বিভাগে ৬৪ জন ও ঢাকা বিভাগে এক জনসহ মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা কবলিত
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক