ডেন্টালের মাইগ্রেশন-অপেক্ষমাণ তালিকা ঈদের পর
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ সেশনের প্রথম বর্ষের প্রথম মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা তৈরির জন্য ডাটা সংগ্রহ চলছে। ঈদের পরেই তালিকা প্রকাশ হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব আজ শনিবার (২জুলাই) মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মাইগ্রেশন ও অপেক্ষমাণের তালিকার তৈরির জন্য ডাটা সংগ্রহের কাজ চলছে। ঈদের আগে প্রকাশ করা সম্ভব নয়। কাজ শেষ হলে অপেক্ষমাণ তালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
সাধারণত ১ম বর্ষ বিডিএস কোর্সে ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়া এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তি বাতিল করার ফলে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং অপেক্ষমাণ তালিকা করা হয়। এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, এ বছরের ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পাসের হার ৫৯.৭৭%। এর মধ্যে ছেলে ১৩ হাজার ৭৪৯ জন (৩৪.৯০%), মেয়ে ২৫ হাজার ৬৪৬ জন (৫২.৮৪%)। সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ২৫৭ জন (৪৭.১৬%), মেয়ে ২৮৮ জন (৫২.৮৪%)। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত সর্বোচ্চ নম্বর ২৮৫.০, সর্বনিম্ন নম্বর ২৭৯.৫।
-
০১ জানুয়ারী, ২০২৬
-
০৯ ডিসেম্বর, ২০২৫
-
২৬ জুন, ২০২৫
-
২৭ মার্চ, ২০২৫
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ অগাস্ট, ২০২৪
-
১১ জুন, ২০২৪
-
০৪ জুন, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪