পোর্টেবল কার্ডের ভুল সংশোধনে সরাসরি বিএমডিসিতে যোগাযোগের পরামর্শ
মেডিভয়েস রিপোর্ট: ভুয়া চিকিৎসক প্রতিরোধে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) দেওয়া পোর্টেবল কার্ডে কোনো ধরনের ভুল থাকলে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন।
আজ রোববার (২৫ জুন) দুপুরে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ডা. আরমান হোসেন বলেন, ‘কোনো চিকিৎসকের পোর্টেবল কার্ডে ভুল থাকলে সংশোধন করার সুযোগ রয়েছে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভুয়া চিকিৎসক প্রতিরোধে কয়েকমাস আগে ডিজিটাল পোর্টেবল কার্ড চালু করা হয়েছে। এই স্মার্ট কার্ড পকেটে নিয়ে চলা যাবে।’
গত বছর ভুয়া চিকিৎসক প্রতিরোধে পাইলট প্রকল্পের মাধ্যমে চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন (পকেট ভার্সন) কার্ড দেওয়া সিদ্ধান্ত নেয় বিএমডিসি। পরে গত ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে দেশের রেজিস্ট্রার্ড সকল চিকিৎসককে এ কার্ড প্রদান করা হচ্ছে।
-
০৪ অগাস্ট, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
-
২৪ জুন, ২০২৬
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
-
২২ জুন, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫