১০ জুন, ২০২২ ১০:৩৭ এএম

বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৫৯ লাখ মানুষ

বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৫৯ লাখ মানুষ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত  দুই ডোজের আওতায় এসেছেন ১১ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৩৯৫ জন মানুষ। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন দুই কোটি ৫৯ লাখ ৩০ হাজার ২৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৬৫০ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৩৯৫ জন মানুষ।

এদিকে বৃহস্পতিবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ১৪ হাজার ৮৫৭ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৬৫৭ জন এবং মহিলা সাত হাজার ২০০ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৯৪ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৭১১ এবং মহিলা ৪৬ হাজার ৭০১ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৮৯৮ এবং মহিলা ৯ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২৬ হাজার ৯৪২ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮০ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ৫৮ হাজার ৯১৬ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন। 

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক