২১ মে, ২০২২ ০৩:২০ পিএম

রেলে চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা

রেলে চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা
স্কয়ার হাসপাতাল যে নকশা প্রস্তাব করেছে সেখানে তিনটি আইসিইউ, ইমার্জেন্সি ট্রিটমেন্ট ইউনিট, সংশ্লিষ্ট ইক্যুইপমেন্ট ইউনিট, চিকিৎসকদের চেম্বারসহ স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা রাখা হবে এ রেল অ্যাম্বুলেন্সে।

মেডিভয়েস রিপোর্ট: ট্রেনে রোগী বহনের জন্য রেলপথে চালু হচ্ছে রেল অ্যাম্বুলেন্স। বাংলাদেশ রেলওয়ে প্রাথমিকভাবে রেলের একটি মিটারগেজ কোচে এ অ্যাম্বুলেন্স চালু করবে। যেখানে থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আইসিইউ সুবিধা। আর এ উদ্যোগ বাস্তবায়ন করছে স্কয়ার হাসপাতাল।

রেলওয়ের কর্মকর্তারা জানান, বিশ্বের অন্যান্য দেশে রেলওয়ে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকে। বাংলাদেশ রেলওয়ে এবার এমনই উদ্যোগ নিয়েছে। এটি সফলভাবে বাস্তবায়ন হলে আরও রেল অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা রয়েছে।

রেল কতৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে চট্টগ্রামের পাহাড়তলিতে রেলওয়ের কারখানায় একটি এয়ারব্রেক সংবলিত কোচ নির্ধারণ করে মডিফিকেশন কার্যক্রম চলছে।

পরিকল্পনা অনুযায়ী- স্কয়ার হাসপাতাল যে নকশা প্রস্তাব করেছে সেখানে তিনটি আইসিইউ, ইমার্জেন্সি ট্রিটমেন্ট ইউনিট, সংশ্লিষ্ট ইক্যুইপমেন্ট ইউনিট, চিকিৎসকদের চেম্বারসহ স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা রাখা হবে এ রেল অ্যাম্বুলেন্সে।

বাংলাদেশ রেলওয়ে বহরে প্রথমবারের মতো যুক্ত হওয়া এই অ্যাম্বুলেন্স পরিসেবায় একজন মুমূর্ষু রোগী একটি আইসিইউ অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা পান, সেসবের সবই পাবেন এই রেল অ্যাম্বুলেন্সে।

এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘বিমান, সড়ক এমনকি নৌপথেও এমন সুবিধা রয়েছে। কেবল রেলে ছিল না। এবার আমরা এই ব্যবস্থা যোগ করছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক