২১ মে, ২০২২ ১২:৫৭ পিএম

ঢাকার পর দিনাজপুরে প্রথম খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি

ঢাকার পর দিনাজপুরে প্রথম খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার কবীর বলেন, এই হাসপাতালে ঢাকার পরেই খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি কার্যক্রম চালু হওযায় এই অঞ্চলের রোগীদের চিকিৎসার সুবিধা আরও এক ধাপ এগিয়ে গেল।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকার পর প্রথমবারের মতো দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার কবীর সাংবাদিকদেরকে এই তথ্য জানান। 

তিনি বলেন, এই হাসপাতালে ঢাকার পরেই খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি কার্যক্রম চালু হওয়ায় এই অঞ্চলের  রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে  গেল।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন জানান, খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি, যা অনেকটা এনড্রোসকপির মতো। এ অঞ্চলের এই হাসপাতালে এ ধরনের আধুনিক পদ্ধতিতে চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হওয়ায় রোগীরা অনেকটাই উপকৃত হবে। আমরা দিনাজপুর অঞ্চলের রোগীদের বহির্বিভাগ এবং আন্তবিভাগে চিকিৎসা সেবার মান উন্নত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, এই হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির দিক নির্দেশনা ও নিবিঢ় পর্যবেক্ষণে হাসপাতালের চিকিৎসা সেবার মান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের ২৬টি সরকারি  মেডিকেল কলেজের চিকিৎসা সেবার মানের দিক থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে।

জানা গেছে, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. শাহরিয়ার কবীর এবং খাদ্যনালী ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মো. সামিউল হোসেন যৌথভাবে গত দুই দিনে এই পদ্ধতিতে ১৩ জন রোগীর খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফি সফলভাবে সম্পন্ন করেছেন। নতুন পদ্ধতিতে এ কার্যক্রম শুরু করায় তাদেরকে সহযোগিতা করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোমেনুল হক, উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন, এবং কার্ডিওলজি বিভাগের অন্যান্য চিকিৎসকবৃন্দ। এতে সুবিধাসমূহ হচ্ছে বুকের মাধ্যমে যে ইকো করা হয় তার থেকে আরও অধিকতর এই ইকোর মাধ্যমে হার্টের রোগ নির্ণয় করা যায়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক