অসুস্থ মাকে দেখতে গিয়ে স্ত্রী-ছেলেসহ লাশ হয়ে ফিরলেন ডা. বাসুদেব
মেডিভয়েস রিপোর্ট: অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-ছেলেসহ রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা মারা গেছেন।
আজ শনিবার (১৪ মে) বেলা পৌনে ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তারা। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান।
তিনি বলেন, খুলনা থেকে ঢাকা গামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জমুখী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও মারা যান আরও একজন।
ডা. বাসুদেব সাহা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বারডেম হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
ডা. বাসুদেবের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
-
৩৫ মিনিট আগে
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬