১৪ মে, ২০২২ ০৩:৫২ পিএম
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা করোনায় আক্রান্ত
গত রোববার জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ার পর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। ছবি: সংগৃহীত
মেডিভয়েস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আজ শনিবার (১৪ মে) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি কোভিডে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। আজ সকালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে।
গত রোববার জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ার পর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। করোনা পজিটিভ হওয়ায় জেসিন্ডা আরডার্নকে স্থানীয় সময় ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। জেসিন্ডা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামেও করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত