১৩ মে, ২০২২ ০৩:২৩ পিএম

গরিব হৃদরোগীদের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি ৭১ লাখ টাকা অনুদান

গরিব হৃদরোগীদের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি ৭১ লাখ টাকা অনুদান
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

মেডিভয়েস রিপোর্ট: অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং, পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন কোটি ৭১ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বুধবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

অনুদানের চেক গ্রহণের সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডা. মীর জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গত বছরের আগস্টে অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসামগ্রী বিতরণের জন্য তিন কোটি ২৯ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই অনুদানের টাকা দিয়ে ৩০০ হার্টের রিং, ১৫০টি ভাল্ব, ১০০টি পেসমেকার কিনে রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এবার যে অনুদান পাওয়া গেছে, তা দিয়ে চিকিৎসাসামগ্রী ক্রয় করে অসহায় সেবা তহবিলের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।

ডা. মীর জামাল উদ্দিন বলেন, হৃদরোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসাসেবা নেওয়ার সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন, পেসমেকার স্থাপন এবং রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা অনুদান দিলেন।

এ সময় অন্যদের মধ্যে সহযোগী অধ্যাপক ও কার্ডিয়াক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক