১৩ মে, ২০২২ ০২:৩৭ পিএম

মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে ডা. মুরাদ আহত

মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে ডা. মুরাদ আহত
ডা. মুরাদ হাসান।

মেডিভয়েস রিপোর্ট: জামালপুরের সরিষাবাড়িতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গুরুতর আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) রাতে সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তবে তার আঘাত শঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী জানান, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডানদিকে কেটে গেছে। পরবর্তীতে তার কপালে ৩টি সেলাই দেয়া হয়েছে। তিনি শারীরিকভাবে স্ট্যাবল ছিলেন। তার আঘাত শঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক