০৯ মে, ২০২২ ০৩:৩৯ পিএম

ডায়রিয়ায় এ পর্যন্ত মৃত্যু ৯৩, আক্রান্ত ৪০৮৪৯

ডায়রিয়ায় এ পর্যন্ত মৃত্যু ৯৩, আক্রান্ত ৪০৮৪৯
গত পাঁচ মাসে ডায়রিয়ায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহীতে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডায়রিয়ায় ৯৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪০,৮৪৯ জন। এ সময়ের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহীতে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে খুলনা বিভাগে।

আজ সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৩১ জন মারা গিয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে ১১ জন, খুলনায় বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভগে ১১ জন, রংপুর বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুইজন মৃত্যুবরণ করেছে।

গেল পাঁচ মাসে ডায়রিয়ায় খুলনায় সর্বোচ্চ নয় হাজার ৬৭ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে পাঁচ হাজর ৭৮৮ জন, ময়মনসিংহ বিভগে ছয় হাজার ৪৮১ জন, রংপুর বিভাগে চার হাজার ৩৬৫ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৮৫৩ জন, বরিশাল বিভাগে দুই হাজার ৮৪০ জন ও সিলেট বিভাগে এক হাজার ৫৭১ জন।

প্রসঙ্গত , দেশে গত কয়েক বছরের মধ্যে এবার ডায়রিয়ার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে। দেশে এপ্রিল মাসে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে মে  মাসে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক