২৮ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৮ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৮ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখার ০৫.০৪.২০২২ তারিখের ৫৯.০০.০০০০.১১০.১১.০০৭.২১-৩৪০ এবং ২০.০৪.২০২২ তারিখের ৫৯.০০.০০০০.১১০.১১.০০৭.২১-৪০৬ সংখ্যক প্রজ্ঞাপনের ভিত্তিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় ‘সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদে নিয়োগপ্রাপ্ত এবং ২৪.০৪.২০২২ খ্রি তারিখের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদানকৃত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হল।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,
১. কর্মকর্তাগণ আগামী ০৫.০৫.২০২২ খ্রি তারিখে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।
২. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রথম যোগদানের তারিখ কর্মকর্তাগণের গ্রাহ্য প্রথম যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে এবং প্রথম যোগদানের তারিখ হতে পদায়নকৃত কর্মস্থলে যোগদান পর্যন্ত সময়কাল প্রশিক্ষণ ও যোগদান পরবর্তী পদায়নের জন্য অপেক্ষমাণকাল হিসেবে গণ্য হবে।
৩. কর্মকর্তাগণ পদায়নকৃত কর্মস্থল হতে বিধি মোতাবেক বেতন-ভাতাদি গ্রহণ করবেন।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।