২৬ এপ্রিল, ২০২২ ০৮:৪৮ পিএম

বায়োলজিক্যাল সাইন্সেস গোল্ড মেডেল পাচ্ছেন অধ্যাপক মামুন আল মাহতাব

বায়োলজিক্যাল সাইন্সেস গোল্ড মেডেল পাচ্ছেন অধ্যাপক মামুন আল মাহতাব
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসের সিনিয়ার গ্রুপে ‘বায়োলজিক্যাল সাইন্সেস গোল্ড মেডেল ২০২১’ এর জন্য মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

অধ্যাপক স্বপ্নীল বলেন, ‘বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস আমাকে সিনিয়ার গ্রুপে বায়োলজিক্যাল সাইন্সেস গোল্ড মেডেল ২০২১ এর জন্য মনোনীত করেছে। আজ আনুষ্ঠানিকভাবে চিঠিটি হাতে পেলাম। এর আগে দেশে উদ্ভাবিত প্রথম হেপাটাইটিস-বি এর ওষুধ ‘ন্যাসভ্যাক’ নিয়ে গবেষণার জন্য কিউবান একাডেমি অব সাইন্সেস আমাকে ২০১৯-এ ‘প্রিমিও ন্যাশনাল’ পদক প্রদান করেছিলো।’

শিক্ষা জীবন

ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস সম্পন্ন করেন। এর পর ১৯৯৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রো-অ্যান্টারোলজিতে এমএসসি পাস করেন। ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে হেপাটোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন।

বর্ণাঢ্য কর্মজীবন

পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড, গবেষণা এবং লেখালেখির সঙ্গে জড়িত আছেন ডা. মামুন-আল-মাহতাব।

তিনি লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ বাংলাদেশ এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদক। তিনি বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি বিএসএমএমইউর নবসৃষ্ট ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে’ বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও তিনি ইউরোশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশের চেয়ারম্যান, বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক