১৫ এপ্রিল, ২০২২ ০২:৩৪ পিএম

সিনিয়র স্টাফ নার্সদের উচ্চতর গ্রেড পেতে আবেদন শুরু

সিনিয়র স্টাফ নার্সদের উচ্চতর গ্রেড পেতে আবেদন শুরু
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের উচ্চতর গ্রেড পেতে আবেদন শুরু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একই পদে কর্মরত যে সকল সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সগণ চাকরিকালীন সময়ে একটি মাত্র টাইম স্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর গ্রেড ( যে নামেই অভিহিত হোক) পেয়েছেন, সে সকল নার্সরা উচ্চতর স্কেল (টাইম স্কেল)/সিলেকশন গ্রেড পাওয়ার তারিখ হতে পরবর্তী ছয় বছর শেষ হওয়ার পর ৭ম বছরে উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।’

এতে আরও বলা হয়েছে, ‘উচ্চতর গ্রেড প্রাপ্যরা নিম্নবর্ণিত কাগজপত্রসহ স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্রে অধিদপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’

আবেদনের সঙ্গে যা জমা দিতে হবে

১. উচ্চতর গ্রেড পাওয়ার স্বপক্ষে আবেদন পত্র।

২. সরকারি চাকরিতে প্রথম যোগদানের কপি।

৩. স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়ন পত্র।

৪. চাকরি স্থায়ীকরণের কপি।

৫. একটি মাত্র টাইম স্কেল/সিলেকশন গ্রেড পেয়েছেন তার স্বপক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন পত্র।

৬. ইতোপূর্বে মঞ্জুরকৃত টাইম স্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর গ্রেডের আদেশ কপি।

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি), সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সকল বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সকল সিভিল সার্জন ও সকল সহকারী পরিচালক/ তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত