১৩ এপ্রিল, ২০২২ ০৯:০০ পিএম

চিকিৎসক স্ত্রীর যৌতুক মামলায় ডা. টিপু গ্রেপ্তার

চিকিৎসক স্ত্রীর যৌতুক মামলায় ডা. টিপু গ্রেপ্তার
ডা. টিপু সুলতান।

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদুজ্জাহান ইরার করা যৌতুক ও নির্যাতন মামলায় স্বামী ডা. টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ এপ্রিল) গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডা. মিলাদুজ্জাহান ইরা কুমিল্লা সদর দক্ষিণের দৈয়ারা গ্রামের আ. আলীমের মেয়ে ও ডা. টিপু সুলতান গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের মো. বাদশা ফকিরের ছেলে। তারা উভয়েই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। ডা. টিপু সুলতান ৩৮তম ও মিলাদুজ্জাহান ইরা ৪২তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

মামলার এজাহার বরাতে পুলিশ জানিয়েছে, গত বছরের ১৩ আগস্ট টিপু সুলতানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মিলাদুজ্জাহান ইরা। বর্তমানে দু’জনেই চাকরির সুবাদে গৌরনদীতে বসবাস করেন। বিয়ের কয়েক মাস পরেই টিপু নানান অজুহাতে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকার জন্য ইরার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন রাতে যৌতুকের জন্য ইরাকে মারধর ও হত্যাচেষ্টা করেন ডা. টিপু। এ ঘটনায় ইরা বাদী হয়ে রাতেই গৌরনদী মডেল থানায় স্বামী ডা. টিপু সুলতান ও তার শ্বশুর বাদশা ফকিরকে আসামি করে মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারের পর টিপু সুলতানকে গৌরনদী থেকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক