০৫ এপ্রিল, ২০২২ ০৩:৫৪ পিএম

নন-রেসিডেন্ট চিকিৎসকদের সাক্ষাৎকারের সময়সূচি ১১ এপ্রিল-১৭ মে

নন-রেসিডেন্ট চিকিৎসকদের সাক্ষাৎকারের সময়সূচি ১১ এপ্রিল-১৭ মে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ এপ্রিল সকাল ১০টা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত মেডিকেল কলেজ/ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২২ শিক্ষাবর্ষে নন-রেসিডেন্সি কোর্সে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সনদসমূহ যাচাই-বাছাইয়ের সময় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১১ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে সাক্ষাৎকার গ্রহণ। 

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অধিভূক্ত মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২২ শিক্ষাবর্ষে নন-রেসিডেন্সি (এমফিল, এমপিএইচ, এমএমএড এবং ডিপ্লোমা) কোর্সে ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত সরকারি, বিএসএমএমইউ এবং বেসরকারি প্রাথীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য মূল সনদসমূহ নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। সরকারি, বিএসএমএমইউ এবং বেসরকারি প্রার্থীদের নিম্ন বর্ণনা মোতাবেক সময়সূচী অনুযায়ী সকল মূল সনদসহ এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিসে (বি-ব্লক, ৩য় তলা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এ লক্ষ্যে আগামী ১১ এপ্রিল সকাল ১০টা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সময়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার চলবে আগামী ১৭ মে পর্যন্ত। 

প্রার্থীগণ নিম্নোক্ত মূল সনদসহ নির্ধারিত তারিখ ও সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিসে (বি-ব্লক, ৩য় তলা) উপস্থিত থাকবেন:

১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি/সমমানের মূল সনদ।
৩. এমবিবিএস/বিডিএস-এর মূল সনদ
৪. বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের মূল সনদ (হালনাগাদ)।
৫. ইন্টার্নশিপের মূল সনদ।
৬. মূল মাইগ্রেশন সনদ।
৭. কর্মরত থাকলে চাকরি থেকে অব্যাহতিপত্র/চাকরিস্থল থেকে অনাপত্তিপত্র।
৮. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অথবা সিভিল সার্জন কর্তৃক দুই বছর চাকরি সম্পন্নের প্রত্যয়নপত্র (সরকারি প্রার্থীদের ক্ষেত্রে)।
৯. স্বীকৃত মেডিকেল/ইনস্টিটিউট থেকে physiotherapy/Nursing/Health Technology/Ayurvedic/Unani/Homeopathy Degree এর মূল সনদ (সেবিকা প্রার্থীদের ক্ষেত্রে)।  

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

জুলাইয়ে মাথায় গুলিবিদ্ধ যোদ্ধাদের দেখে নিউরোসার্জন হওয়ার স্বপ্ন

প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে জাপানে নিউরোর অস্ত্রোপচারে ডা. রাফি

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

জুলাইয়ে মাথায় গুলিবিদ্ধ যোদ্ধাদের দেখে নিউরোসার্জন হওয়ার স্বপ্ন

প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে জাপানে নিউরোর অস্ত্রোপচারে ডা. রাফি

  এই বিভাগের সর্বাধিক পঠিত