২৯ মার্চ, ২০২২ ০৫:১২ পিএম

ভিসি হিসেবে বিএসএমএমইউতে অধ্যাপক শারফুদ্দিনের এক বছরে যত অর্জন

ভিসি হিসেবে বিএসএমএমইউতে অধ্যাপক শারফুদ্দিনের এক বছরে যত অর্জন
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২১ সালের ২৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত (এক বছর) বিশ্ববিদ্যালয়ের যতগুলো গৃহীত কার্যক্রম সম্পন্ন হয়েছে, তা তুলে ধরা হলো।

২০২১ সালের গৃহীত কার্যক্রমসমূহ:

* ২০২১ সালের ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হাসপাতালের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ।

* গত ৮ এপ্রিল বেতার ভবনে ১০০ শয্যা করোনা ইউনিট এবং নন-কোভিড রোগীদের জন্য ১০ বেডের নতুন আইসিইউ ইউনিটের উদ্বোধন।

* গত ২ আগস্ট (Haematological Parameters and Antibody Titre After Vaccination Against SARS-COV-2) শীর্ষক গবেষণায় ফলাফল প্রকাশ। 

* গত ৫ আগস্ট  বিএসএমএমইউর জেনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্ট-এর গবেষণার ফলাফল প্রকাশ করা হয় । 

* গত ৭ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়। 

* গত ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকক্ষ কেবিন-১১৭ শুভ উদ্বোধন করা হয়। এই কক্ষেই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

* গত ১ সেপ্টেম্বর নন-রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের ভাতা প্রদান করা হয়।

* গত ৪ সেপ্টেম্বর বন্ধ থাকা টিএসসি চালু এবং গত ৪ সেপ্টেম্বর ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়।

* গত ৫ সেপ্টেম্বর পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি ক্লিনিক, পেডিয়াট্রিক থাইরয়েড ক্লিনিক ও গ্রোথ ক্লিনিকের উদ্বোধন করা হয়।

* গত ৭ সেপ্টেম্বর রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি (আরপি) ক্লিনিকের উদ্বোধন করা হয়।

* গত ১৮ সেপ্টেম্বর প্যাথলজি বিভাগের সাইটোজেনেটিকস ল্যাবে ফিস টেস্টের উদ্বোধন।

* গত ২৮ সেপ্টেম্বর ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ইমারজেন্সি ল্যাব উদ্বোধন করা হয়। 

* গত ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।

* গত ৩০ সেপ্টেম্বর বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের পুষ্টিসহ ৩টি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। 

* পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।

* গত ৫ অক্টোবর রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু করা হয়।

* গত ৮ অক্টোবর অর্থোপেডিক সার্জারি বিভাগে আরর্থ্রোস্কোপি ইউনিটে না কেটেই সফলভাবে শোল্ডার জয়েন্ট আরর্থ্রোস্কোপির মাধ্যমে ব্যাংকার্ট রিপেয়ার কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। 

* গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রথমবারের মতো হেলথ কার্ডের উদ্বোধন করা হয়।

* গত ২০ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। 

* গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস উদযাপিত হয়। 

* গত ৩১ অক্টোবর সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেল প্রয়োগ করা হয়।

*  গত ১ নভেম্বর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করা হয়।

* গত ৩ নভেম্বর রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগে ডিম্বাশয়ে স্টেম সেল থেরাপি প্রতিস্থাপনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

* গত ১১ নভেম্বর অত্র বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগে স্থাপিত স্বয়ংক্রিয় জীবাণু শনাক্তকরণ, এ্যান্টিবায়োটিকের সংবেদনশীলতার মাত্রা নির্ধারণের মেশিনের কার্যক্রমের শুরু করা হয়।

* গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল শিশু সার্জারি বিভাগে স্কিল ল্যাব, ডিজিটাল লাইব্রেরি ও ৩টি ডিভিশন এবং হিজরা নামে পরিচিত তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ ক্লিনিক উদ্বোধন করা হয়। 

* গত ১ ডিসেম্বর কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট (ফিকাল ইমিউনোকেমিকেলের টেস্ট-ফিট) উদ্বোধন করা হয়।

* গত ২ ডিসেম্বর অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের উদ্যোগে স্কিল ল্যাবের উদ্বোধন করা হয়।

*  গত ৭ ডিসেম্বর  ডি ব্লকের ৫ তলা ৫১২নং কক্ষে মেলনিউট্রিশন ক্লিনিকের উদ্বোধন করা হয়। 

* গত ৭ ডিসেম্বর অত্র বিশ্ববিদ্যালয়ের সাথে প্লানেটারি হেলথ একাডেমিয়ার গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

* গত ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন হজকিনস লিম্ফোমায় আক্রান্ত ১২ বছর বয়সী রোগী শ্রাবণ শ্যালকে চিকিৎসা সেবার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া এক লাখ টাকা অনুদান উক্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং প্রধামন্ত্রীর এই মহানুভবতায় তিনি অত্যন্ত খুশি বলে জানান। 

* গত ১২ ডিসেম্বর মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টুঙ্গিপাড়া উপজেলায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার ক্লিনিং প্রোগ্রাম ও স্বাস্থ্য ক্যাম্প কর্মসূচি পালন করা হয়। 

* গত ১৪ ডিসেম্বর লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা টেইস চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

* গত ১৫ ডিসেম্বর মুজিৰ শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৭ শতাধিক নন রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের (চিকিৎসকদের) বৃত্তি প্রদান এবং মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সম্মানিত মুক্তিযোদ্ধা চিকিৎসকদের সম্মাননা প্রদান করা করা হয়। 

* এবার একটি ভিন্ন খবর, তা হলো গত বছরের ডিসেম্বরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স ও সার্জন্সি অব গ্লাসগো থেকে এফ.আর.সি.এস ডিগ্রি লাভ করেন। 

২০২২ সালে গৃহীত কার্যক্রমসমূহ:

* ২০২২ সালের ৫ জানুয়ারি তারিখে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে বছরব্যাপী প্যাথলজিভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি ও মাসব্যাপী হাসপাতাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করা হয় । 

* গত ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিএসআইআর’র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

* টোকিও বিশ্ববিদ্যালয়, জাউন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

* গত ১৭ জানুয়ারি শিশুদের মেরুদন্ডের বাঁকা হাড় সোজাকরণ ইউনিটের শুভ উদ্বোধন করা হয়।

* গত ১৮ জানুয়ারি কোভিড-১৯ এর ৭৬৯টি জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করা হয় এবং গত ১৯ জানুয়ারি গাইনোকোলজিক্যাল অনকোলজি ওপিডি স্পেশাল ক্লিনিকের উদ্বোধন করা হয়।

* গত ৯ ফেব্রুয়ারি ভাইস-চ্যান্সেলর মার্চ এর মধ্যে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালে কার্যক্রম সম্পন্ন করার জোর তাগিদ দেন তিনি।

* কোভিড-১৯ এর ১৩৭টি জেনোমম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

* কোভিড-১৯ এর টিকা গ্রহীতাদের উপর পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

* অতি সম্প্রতি প্রায় ৯০০ শত কর্মচারীদের স্থায়ীকরণ এবং প্রায় ৭০০ শত নতুন নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং কোর্স আউটদের সুযোগ প্রদান করা হয়।

* রেসিডেন্ট, নন-রেসিডেন্টদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়।

*  গত ৮ ফেব্রুয়ারি রেকর্ড রুম ডিজিটালাইজড করার নির্দেশ প্রদান করা হয়।

*  গত ১৬ ফেব্রুয়ারি সদ্য নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষ থেকে তাদের চাকরি নিয়মিতকরণ করায় অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়। 

* গত ১৯ ফেব্রুয়ারি অন্ধত্ব নিবারণ সংক্রান্ত উচ্চতর মেডিকেল চিকিৎসা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

* গত ২৩ ফেব্রুয়ারি বুস্টার ডোজ গ্রহণকারী শতভাগের এন্টিবডি পাওয়া গেছে, দুই ডোজ টিকা গ্রহণের ছয় মাস পর ৭৩ শতাংশের এন্টিবডি হ্রাস পেয়েছে কোভিড-১৯ এর টিকা গ্রহীতাদের উপর পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

* গত ২৪ ফেব্রুয়ারি দেশেই রোগ প্রতিরোধ ও মৌলিক গবেষণার নবদিগন্তের দার উন্মোচন করা হয়।

* গত ২৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

* গত ২৮ ফেব্রুয়ারি শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরি প্রদান করা হয়।

* গত ১ মার্চ রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রাম (আবেশন) অনুষ্ঠান সম্পন্ন হয়।

* গত ২ মার্চ গণভবনে সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

* গত ৭ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ বেতার ভবনে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়। 

* গত ৮ মার্চ ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু হয়।

* ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকে পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড থ্যালাসেমিয়া ডে-কেয়ার সেন্টার ও শিশু পালমোলজি ওয়ার্ড এবং মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশের উদ্বোধন করা হয়।

* গত ১০ মার্চ বিশ্ব কিডনি দিবস ও বিশ্ব গ্লুকোমা সপ্তাহ ২০২২ উদযাপিত হয়।

* গত ১৪ মার্চ শহীদ ডা. মিল্টন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি (ফুড হ্যাজার্ড) নিয়ে ও গবেষণার ফল প্রকাশ করা হয়।

* গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলায় বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ১০০ আলোকচিত্র প্রর্দশনী ও শিশুদের ফটোগ্যালারির উদ্ধোধন করা হয়।

* গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, ফ্রি সার্জারি ও পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেচ্ছায় রক্তদান কর্মসূচীসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।

সবশেষ, গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর কোর্সসমূহের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত