আরও ২০ জনের মৃত্যু, শনাক্তের হার ১০.২৪ শতাংশ
মেভিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০৭ জন। এ সময় তিন হাজার ৫৩৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, এক দিনে প্রাণ হারানো ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও চার জন নারী রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৪ টি পরীক্ষাগারে ৩৪ হাজার ৭৯১ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৭৪৫ টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯ টি।
একই সময় সারাদেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা তিন হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।